বৃষ্টি বিলাস
আতিক রাসেল
সেদিন তুমি এসেছিলে
ঘুম ঘোরে ছিলাম আমি
পিসি বাড়ি গিয়েছিলে
ছুঁয়ে ছিল ছোট্ট সামি।
তুমি এলে ভিজব জলে
সেই আশাতে বসে আছি
দিনতো পুরো গেল চলে
এখন তুমি আসলে বাঁছি।
অভিমানি বৃষ্টি তুমি
আসলেনাতো আজ আর তবে
ভিজব জলে ঠিকই আমি
আবার তুমি আসবে যবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন