আমার ভেতর অন্য আমি
আতিক রাসেল
কেউবা আমায় ভাবে বোরাঅনেক লোকে ভাবে হাবা
কেউবা ভাবে মস্ত ধ্যানী
কেউবা ভাবে মহাজ্ঞানী।
মাঝে মাঝে চক্ষু বুঝি
কোন কিছু পাইনা খুঁজি
নিজের মাঝে কেন আমি
পড়ে থাকি দিবা যামী।
নানান রঙে নানান বেশে
ভাবনা এসে যাচ্ছে হেঁসে
ভাবি যদি হতাম পাখি
সকাল বেলা যেতাম ডাকি।
মেঘের সাথে ভেসে ভেসে
চলে যেতাম মেঘের দেশে
উড়ে যেতাম শুন্যলোকে
ভুলোক ছেড়ে দুর দ্যুলোকে।
ঝাঁক বেঁধে সব সদলবলে
যেতাম উড়ে গগন তলে
মাটির মানুষ ঈর্ষা করে
দেখতো আমায় নয়ন ভরে ।
নদী হলেও ভালো হত
ছুটে ছলা অবিরত
সকাল থেকে সন্ধাবধি
বয়ে যেতাম নির বধি
রেগে গেলে হঠাৎ করে
দিতাম সবি ধ্বংস করে।
মানুষ এসে অবাক হয়ে
দেখতো আমায় চেয়ে চেয়ে
আমার আছে মস্ত জাহান
আকাশ পাতাল সাগর সমান
সেই জাহানে আমিহ রাজা
বাকিরা সব ভক্ত প্রজা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন