মিয়া ভাইয়ের পেট
আতিক রাসেল
মিয়া ভাইয়ের ছিল একটাইয়া বড় পেট
খাওয়া দাওয়ায় হতোনা তার
একটু খানি লেট ।
মুখের ভেতর ছিল তাহার
বড় বড় দাঁত
পাঞ্জাবীটা খাট হলেও
লম্বা ছিল হাত ।
কালো চশমার উপর দিয়ে
দেখা যেত চোখ
কথায় কথায় বলতেন তিনি
মজার মজার শ্লোক ।
খাবার দিয়ে পেট ভরানো
ছিল বড় টাপ
১০ কেজি ভাত একা খেয়ে
বলতো হলো হাফ।
দাওয়াত পেলে খেতেন তিনি
মাত্র পঞ্চাশ প্লেট
দৃশ্য দেখে দাওয়াত দাতার
মাথা হতো হেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন