ভুলেছি স্বপ্ন দেখা
আতিক রাসেল
আম্মু আমায় বলতো সদায়খোকা পড়ার মত পড়
বড় হয়ে যেন হতে
পার সবার চেয়ে বড়।
বড় হয়ে আমার ছেলে
করবে শাসন বিশ্ব জাহান
আঁচল দিয়ে মুছতো দু’চোখ
কবুল কর প্রভু মহান।
মা ছেলেতে গল্প করে
কেটে যেত রাতারাতি
মনে হতো আমরা দু’জন
আকাশের ঐ তারাদের সাথী।
কখনোবা হতো যদি
আমার কোন জরা ব্যধি
তোমার সেবায় এক নিমিষে
চলে যেত আমায় ছাড়ি।
বড় হয়ে আজ ভুলেছি
মা তোমার সেই স্বপ্ন দেখা
চারিদিকে খুব কোলাহল
মাঝে আমি বড় একা।
দুর আকাশে চাঁদ তারারা
সবি আছে ছিল যত
শুধু তুমি নেই মা আমার
চারিপাশে ছায়ার মত।
এখন আমায় জরা ব্যধি
ভয় পায়না আগের মত
হতাশা আর দুঃখ কষ্ট
লেগে থাকে অবিরত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন