সেরা দ্বীপ
আতিক রাসেল
কোথাও খুঁজে পাবে নাকো
এমন সোনার দ্বীপ
সকল দ্বীপের রাণী সে যে
আমার নিঝুম দ্বীপ ।
এই দ্বীপেতে থাকে যত
সরল মানুষ জন
হাঁসি মুখরে আপ্যায়নে
ভরায় প্রাণ-মন ।
গাছে গাছে সারাক্ষণই
পাখির কলরব
সহজ সরল উপকারী
দ্বীপের মানুষ সব ।
সাগর পাড়ের এদ্বীপ ঘিরে
পূথিবীর সব সুখ
মায়া হরিণ দেখে সবার
ভরে উঠে বুক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন