রবিবার, ২৪ আগস্ট, ২০১৪


তোমাকে ভীষণ মনে পড়ে 
এম.এ.আর.রাসেল 
যখন আমি একলা থাকি
ঘরের কোণে বসি
তখন তোমায় মনে পড়ে
মাগো বড় বেশী ।
জানলা দিয়ে যখন দেখি
নীলাকাশের পানে
ভাবি কেন চলে গেলে
পাইনা খুঁজে মানে ।

বড় মিষ্টি মধুর ছিল
আমার ছেলে বেলা
মন আকাশে আলোদিত
নিত্য তারার মেলা ।
তুমি চলে গেছ মাগো
আমায় ছেড়ে দৃরে
মনের বনের পাখিরা আর
গায়না আগের সুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন