শনিবার, ২৮ জুন, ২০১৪


ভালো লাগা ক্ষণ
মন্দ লাগা ক্ষণ

আধাঁর রাতে চাঁদটা যখন
ছড়ায় মিষ্টি আলো
খুশিতে মন নেচে উঠে
লাগে বড় ভালো।
ঘরের পাশে বরই গাছে
বরই যখন ধরে
গাছে গাছে ঘুরে বেড়াই
খুশিতে প্রাণ ভরে।

নতুন জামা পরে যখন
ঈদ গাহেতে আসি
এদিক সেদিক ছুটে বেড়াই
হাঁসি রাশি রাশি ।
আম্মু যখন পড়তে বলেন
লাগে ভারি কষ্ট
পড়া পড়া পড়া জীবন
যেন বৃথাই নষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন