শনিবার, ২৮ জুন, ২০১৪


কদর রাত

মাহে রমজান এল আবার
একটি বছর ঘুরে
মনটা আমার উঠল মেতে
পুরান গানের সুরে|

রোজা রেখে আল্লাহ পাকের
প্রিয় বান্দা হব
পরকালে তার সুমহান
দিদার আমি পাব|
কদর রাতে নামাজ পড়ে
বলব খোদার কাছে
মাফকরে দাও আমার যত
গুনাহ খাতা আছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন