সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

গোপন কষ্ট-০১

তুই ছিলি মোর শীর্ণ দেহে
শীত সকালের চাদর
কাশফুলের ঐ নরম ছোঁয়া
একটু খানি আদর

হাজার রকম স্বপ্ন ছিল
শুধু তোকে ঘিরে
এটাও জানি মন বাগানে
আসবি না আর ফিরে

কতখানি ভাবি তোকে
খোদা শুধু জানে
বৃষ্টির ফোটা হয়ে হাঁসি
গুলো বাজে কানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন